Subscribe Us

Labels Max-Results No.

test

ডিমলায় ছোটখাতা চৌপথী অটোভ্যান ভাড়া বাড়তি আদায়ের অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ

 





ছবি: সংগৃহীত।

ডিমলা প্রতিনিধি  | ২৭ জুলাই ২০২৫

নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা চৌপথী থেকে শুটিবাড়ি বাজার পর্যন্ত দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। আগে যেখানে এই রুটে অটোভ্যান ভাড়া ছিল ৫ টাকা, বর্তমানে তা দ্বিগুণ বেড়ে ১০ টাকা আদায় করা হচ্ছে। অথচ শুটিবাড়ি বাজার থেকে ডালিয়া ১নং বাজারের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার, এবং সেখানে একই রকম ভাড়া নেওয়া হচ্ছে—১০ টাকা।

এই অসমতা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রশ্ন:
"ভ্যানওয়ালারা কি সরকারি কোনো নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছেন? নাকি তারা নিজেরা একটি সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের কষ্টের সুযোগ নিচ্ছেন?"

প্রতিদিন বাজারে যাওয়া আসা করতে হয় এমন অনেকেই জানাচ্ছেন,
"দিনে যদি ২–৩ বার যাতায়াত করতে হয়, তাহলে প্রতিদিন ভাড়ায়ই ৬০–৭০ টাকা খরচ হয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য অসম্ভব হয়ে পড়ছে।"

এলাকাবাসীর দাবি:
✅ অটোভ্যান ভাড়ার নির্ধারিত চার্ট চালু করা হোক
✅ সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক
✅ জনগণের ভোগান্তি লাঘবে নিয়মিত ভাড়া তদারকি করা হোক

📌 #আমাদের_ডিমলা #ভাড়াবৃদ্ধি #অটোভ্যান #জনগণেরদাবি #ডিমলাউপজেলা #নিয়ন্ত্রণচাই

No comments:

Recent Posts

recentposts
Powered by Blogger.