Subscribe Us

Labels Max-Results No.

test

শিক্ষার বদলে এনজিও মিটিং, ডিমলায় ঐতিহ্যবাহী বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা

 


ডিমলা প্রতিনিধি

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষ ফাঁকা, অভিভাবকদের ক্ষোভ; প্রধান শিক্ষক দিচ্ছেন দায় এড়ানোর ব্যাখ্যা

নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ডালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ধ্বংসের মুখে। সোমবার (তারিখ) সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি বলতে গেলে শূন্য।

৬ষ্ঠ শ্রেণির একটি ক্লাসেও শিক্ষার্থী নেই, ৭ম শ্রেণিতে মাত্র ১ জন, ৮ম শ্রেণিতে ৫ জন এবং ৯ম শ্রেণিতে ৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অথচ ১০ম শ্রেণির শ্রেণিকক্ষে একটিও শিক্ষার্থী দেখা যায়নি। পুরো বিদ্যালয়টি যেন জনশূন্য ভুতুড়ে বাড়িতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এমন পরিস্থিতি নিয়ে কথা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিয়ার রহমান বলেন, “গতকাল থেকেই এই অবস্থা চলছে। স্থানীয়ভাবে এনজিও মিটিংয়ের জন্য রুম বরাদ্দ দেওয়া হয়েছে।” তিনি শিক্ষার্থীদের অনুপস্থিতির দায় এড়িয়ে যান।

বিদ্যালয়ের সহকারী মাওলানা শিক্ষক গোলাম মোস্তফা বলেন, “শিক্ষার্থীদের আনতে বাড়ি বাড়ি যাওয়া শিষ্টাচারবিরুদ্ধ। দায়িত্বের মধ্যে থেকেই কাজ করব।”

বিদ্যালয়ের এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান জানান, “সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি খতিয়ে দেখে আমাকে জানাতে বলেছি।”

এমন অবস্থায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একজন অভিভাবক বলেন, “বিদ্যালয় কি এখন এনজিও মিটিংয়ের আসর বসানোর জায়গা?” তারা দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

No comments:

Recent Posts

recentposts
Powered by Blogger.