Subscribe Us

Labels Max-Results No.

test

ডিমলায় গয়াবাড়ী ইউনিয়নে চাচা শ্বশুর খুনের দুই আসামি কুমিল্লায় গ্রেফতার

ডিমলা প্রতিনিধি  | ২০ অক্টোবর ২০২৫

নীলফামারীর ডিমলা উপজেলায় চাঞ্চল্যকর চাচা শ্বশুর হত্যা মামলার দুই পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, নীলফামারী র‌্যাব-১৩ এবং কুমিল্লা র‌্যাব-১১ এর যৌথ অভিযানে গত বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার কালীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া দুজন হলেন — মূল আসামি মোছা. নিথি বেগম (৩৫) ও তার স্বামী মো. সবুর আলী (৪০)।


র‌্যাব সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৩টার দিকে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো-জাঠাতো দুই জা শাহিনা বেগম ও বিথি বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন চাচা শ্বশুর আব্দুস সাত্তার (৭৫)। এক পর্যায়ে ভাতিজি বউ মোছা. নিথি আক্তার লোহার রড দিয়ে আব্দুস সাত্তারের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ৭ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের ছেলে আবদুল মাজেদ ওইদিনই ডিমলা থানায় হত্যা মামলা (নং ০৩/১৭৮) দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ আরও ৬–৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে আত্মগোপনে চলে যায়।


পুলিশের পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা তথ্য সংগ্রহে নামে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, গ্রেফতারকৃতদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।


 

No comments:

Recent Posts

recentposts
Powered by Blogger.