ডিমলা প্রতিনিধি | ১৪ নভেম্বর ২০২৫
নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানি ইউনিয়নে নিয়মিতভাবে অতিথি পাখি শিকারের অভিযোগ উঠেছে স্থানীয় একজন ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তি মোঃ আব্দুল কাদের (৫৫) দীর্ঘদিন ধরেই প্রায় সারা বছরই (১২ মাস) বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছেন।
তাদের অভিযোগ, তাকে পাখি শিকার না করার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কথা কাটাকাটির সৃষ্টি হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য—
অতিথি পাখি শিকার করায় এলাকায় পাখির সংখ্যা কমছে
এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অতিথি পাখি শিকার দণ্ডনীয় অপরাধ
অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন
এলাকাবাসী জানান, শীত আসার সঙ্গে সঙ্গে অতিথি পাখির আনাগোনা বাড়ে, আর তখন এই শিকার কার্যক্রমও আরও বেড়ে যায়। ফলে স্থানীয় পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
No comments: